ফেনী মাদরাসা ছাত্রীর গলাকাটা লাশ মিলল বাসার ছাদে!
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়ায় তানিসা ইসলাম (১১) নামের এক মাদরাসাছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার বাসার ছাদে এই হত্যার ঘটনা ঘটে।
তানিসা ইসলাম ওই গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ট শ্রেণিতে পড়ে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৭) আটক করেছে পুলিশ।
ওই গ্রামের আনোয়ার ড্রাইভারের বাড়িতে তানিশা নামে এক মাদরাসাছাত্রীকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।
এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেনা মা। আত্মীয় স্বজনের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মাদরাসাছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি পেঁচানো ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।