এয়ার কমোডর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান আর নেই
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 09:56 সকাল
•
815 বার পঠিত
কমোডর (অব.) ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান পি.এস.সি ই ইঞ্জ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
এয়ার কমোডর (অব.) ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান পি.এস.সি ই ইঞ্জ দীর্ঘ ৩৯ বছর কৃতিত্বের সাথে পাকিস্তান ও বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি করেছেন। তিনি ২০০৮ সালে বিমানবাহিনীর সহকারী প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।
১৯৫০ সালে নোয়াখালীর চাটখিলে জন্মগ্রহণ করেন। বিমান বাহিনী থেকে অবসরগ্রহণের পর তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। তবে পরে তিনি কোরআন-বিজ্ঞান-মহাকাশ নিয়ে গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন। সঠিক ইবাদতের জন্য চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ধারণে তার গবেষণালব্ধ অসংখ্য বক্তৃতা ও উপস্থাপনা সর্বজনবিদিত।