এভারেস্ট চূড়ায় আরোহন করে বিশ্বরেকর্ড!
অনলাইন নিউজ পোর্টাল
•
29 মে 2021, 08:08 সকাল
•
607 বার পঠিত
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে বিশ্বরেকর্ড গড়েছেন হংকংয়ের এক নারী। তিনি মাত্র ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বিরল এই রেকর্ড গড়েন।
শুক্রবার (২৮ মে) নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, এভারেস্ট জয় করা ওই নারীর নাম সাং ইন-হাং। ৪৪ বছর বয়সী ওই নারী একজন শিক্ষিকা ছিলেন। পরে পর্বত জয়ের নেশা তাকে পেয়ে বসে।
এভারেস্ট বেস ক্যাম্পের সমন্বয়ক জ্ঞানেন্দ্র শেষ্ঠ বলেন, সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। তিনি গত শনিবার বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছান।