এনসিপির "সংস্কারবিষয়ক" সমন্বয় কমিটি’ গঠন
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
20 মার্চ 2025, 02:50 দুপুর
•
144 বার পঠিত
রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৮ মার্চ) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
বুধবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।
কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।