শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এলপিজি দাম আবার কমলো

অনলাইন নিউজ পোর্টাল 01 জুন 2021, 09:09 সকাল 693 বার পঠিত
এলপিজি দাম আবার কমলো

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবার কমলো। গতকার গ্যাসের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪২ টাকা। যা আগে ছিল ৯০৬ টাকা। নতুন এ দাম আজ পহেলা জুন থেকে কার্যকর হবে। এলপিজির দাম সমন্বয় করা হলেও উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা।