বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একদিনে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৪৯১

মোহাম্মদ খাইরুল আমিন 09 জানুয়ারী 2022, 06:26 বিকাল 847 বার পঠিত
একদিনে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৪৯১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৯১ জন।এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফকতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। 

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। এর আগে শনিবার করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ১১৬ জন।

এর আগে, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ১ জনের মৃত্যু হয়। ঐ সময়ে নতুন করে শনাক্ত হন ১ হাজার ১১৬ জন।