বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একদিনে করোনা শনাক্ত ১৮২২, মৃত্যু ৪১

অনলাইন নিউজ পোর্টাল 06 মে 2021, 05:28 বিকাল 813 বার পঠিত
একদিনে করোনা শনাক্ত ১৮২২, মৃত্যু ৪১

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৮২২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯৬ জনে।
এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৭৪২ জন ও মৃত্যু হয় ৫০ জনের।