একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১৪, মৃত্যু ২
অনলাইন নিউজ পোর্টাল
•
28 সেপ্টেম্বর 2021, 11:56 দুপুর
•
282 বার পঠিত
ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দৈনিক বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি আরো দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৪ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫১ জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৫৮ জন ও অন্য বিভাগে বর্তমানে সর্বমোট ২২১ জন রোগী ভর্তি রয়েছেন।