একাকী নামায আদায় করার সময় আস্তে আস্তে কেরাত পড়লে কি নামায আদায় হবে?
ড. মো: সাইফুল ইসলাম
•
23 অক্টোবর 2026, 01:12 রাত
•
7 বার পঠিত
প্রশ্ন: যে সমস্ত নামাযে জোরে কেরাত পড়তে হয় সেখানে একাকী নামায আদায় করার সময় আস্তে আস্তে কেরাত পড়লে কি নামায আদায় হবে?
উত্তর: হাঁ, উচ্চৈস্বঃর বিশিষ্ট ফরয নামায একাকী আদায় করা হলে কেরাত আস্তেও পড়া যাবে। তবে এক্ষেত্রে উত্তম হল, একেবারে নিঃশব্দে না পড়ে কিছুটা জোরে কেরাত পড়া।
—আলমাবসূত, সারাখসী ১/১৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯১; আলমুহীতুর রাযাবী ১/২৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৭; দুরারুল হুক্কাম ১/৮০; রদ্দুল মুহতার ১/৫৩৩
#মাসিক আলকাউসার
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা