বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঈদের আগে কি স্বাভাবিক হতে যাচ্ছে সবকিছু?

অনলাইন নিউজ পোর্টাল 02 মে 2021, 10:56 দুপুর 158 বার পঠিত
ঈদের আগে কি স্বাভাবিক হতে যাচ্ছে সবকিছু?

ঈদের আগে লকডাউন তুলে নেয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।  জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে ঈদের সময়টায় লকডাউন না রাখার পক্ষেই মত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। কিন্তু এ সময় আন্ত:জেলা বাস চালু করা হবে কিনা, তা নিয়ে সংশয় কাটেনি এখনও। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনাও নেই জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দিলেও চলমান লকডাউনে এখন পর্যন্ত বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন আর দূরপাল্লার বাস। ৩ দফা বাড়িয়ে ৫ মে পর্যন্ত চলবে এ লকডাউন।

৫ মের পর ঈদের বাকি আরও ৯ দিন। তবে সরকারি অফিস খোলা রাখার সুযোগ থাকছে ৬, ৯ ও ১১ মে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ, শবে কদর ও ঈদের ছুটি। আগের দুইবার জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ মেনে ২ সপ্তাহ বাড়ানো হয় লকডাউন। তবে এবার লকডাউন না রাখার পক্ষে মত তাদের।