দূরপাল্লার বাসে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 12:50 রাত
•
483 বার পঠিত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না। যাত্রীরা বাড়তি ভাড়া দিয়েও পাচ্ছে না সুরক্ষা। টার্মিনালে দূরপাল্লার বাসে অর্ধেক সিট ফাঁকা রাখার বাধ্যবাধকতা মেনে মাঝ পথে তোলা হচ্ছে যাত্রী।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে সারা দেশে ট্রেন, লঞ্চ ও দূরপাল্লার বাস বন্ধ ছিল ৪৯ দিন। স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচলে সরকারি অনুমতি মেলে ২৪ মে। এতে বাস ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ।