শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দিল্লিতে চিকিৎসকের আত্মহত্যা

অনলাইন নিউজ পোর্টাল 02 মে 2021, 09:14 সকাল 126 বার পঠিত
দিল্লিতে চিকিৎসকের আত্মহত্যা

ভারতের দিল্লির একটি প্রাইভেট হাসপাতালের এক আবাসিক চিকিৎসক আত্মহত্যা করেছেন। মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে মানসিক চাপের কারণে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

এক টুইটবার্তায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সাবেক প্রধান ডা. রবি ওয়ানখেদকর বলেন, ডা. বিবেক রাই নামের ওই চিকিৎসক ছিলেন খুবই মেধাবী। উত্তরপ্রদেশের গোরখাপুরে তার বাড়ি। মহামারিকালে শত শত মানুষকে প্রাণ বাঁচাতে তিনি সহায়তা করেছেন।

শনিবার (১ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে, এক মাস ধরে একটি প্রাইভেট হাসপাতালে তিনি রোগীর সেবা করে কাটিয়েছেন। প্রতিদিন সাত থেকে আটজন আশঙ্কাজনক রোগীকে দেখতে হতো তাকে।

ডা. রবি ওয়ানখেদকর জানান, মানুষের মৃত্যু দেখতে দেখতে ওই চিকিৎসক মানসিক বিষণ্নতায় ভোগেন। এরপর হতাশা থেকেই একসময় তিনি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।