শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দিল্লিতে আগুনে ২৭ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 14 মে 2022, 11:15 দুপুর 367 বার পঠিত
দিল্লিতে আগুনে ২৭ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির উপকন্ঠে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের একটি ভবনে বড়ো ধরনের অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

পুলিশ সূত্রে বলা হয়েছে, শুক্রবার চারতলা ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ভবনটি  থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ জানায়, ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, যা সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। কোম্পানীর মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। এছাড়া ভবনের মালিক মনিশ লাকরাকে চিহ্নিত করা হয়েছে। ভবনটির উপরের তলায় এর মালিক বসবাস করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোদি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের সাবেক সভাপতি  রাহুল গান্ধীও হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন।