শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধামরাইয়ের সাবেক এমপি মালেক গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 06 মার্চ 2025, 11:00 দুপুর 132 বার পঠিত
ধামরাইয়ের সাবেক এমপি মালেক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।

বুধবার রাতে ঢাকার মিরপুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির জানান।

গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ মালেককে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি মামলা করেন।

মালেককে আশুলিয়া থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।