ঢাকায় শক্তিশালী ঝড়বৃষ্টি
অনলাইন নিউজ পোর্টাল
•
17 এপ্রিল 2021, 10:15 দুপুর
•
228 বার পঠিত
কিছু দিন ধরে প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছিল। রাজধানীতে শনিবার ভোরে ঝড়বৃষ্টিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তাপ প্রশমিত হতে পারে।