বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ স্থাপন করা হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল 22 এপ্রিল 2021, 08:33 রাত 871 বার পঠিত
ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ স্থাপন করা হয়েছে

ঢাকার উত্তরার দিয়াবাড়ির ডিপোর পাশের জেটির আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে মেট্রোরেলের প্রথম কোচ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে কোচটি স্থাপন করা হয়।

এর আগে তুরাগ নদীর দিয়াবাড়ির পাশে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটি থেকে প্রথম কোচটি আনলোড করা হয়। এরপর ধারাবাহিকভাবে অপর কোচগুলো ট্র্যাকে স্থাপন করা হয়।

এর আগে ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে কোচগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বার্জ। ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছায় কোচ বহনকারী বার্জ। ওই দিন ও তার পরদিন ১ এপ্রিল কোচগুলো সেখানে খালাস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার বিকেল ৩টায় কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়িতে পৌঁছায়।

মেট্রোরেলের কোচগুলো তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। আর বাংলাদেশে এ কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।