বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা মেডিকেলে আগুন: বের হতে গিয়ে রোগীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 05 ফেব্রুয়ারি 2023, 06:46 বিকাল 381 বার পঠিত
ঢাকা মেডিকেলে আগুন: বের হতে গিয়ে রোগীর মৃত্যু

আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় জসিম উদ্দিন (৬১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

জানা যায় হাসপাতালের নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিটে প্রবেশ পথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৃত জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

এদিকে জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার জানান, শনিবার (৪ জানুয়ারি) রাতে নিউমোনিয়াজনিত রোগে তার বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়।

তিনি জানান, আজ অগ্নিকাণ্ডের সময় তার বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন তার বোন জামাই রাকিব। এ সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।