ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু হচ্ছে এক বছর পর
অনলাইন নিউজ পোর্টাল
•
31 জানুয়ারী 2021, 01:58 দুপুর
•
169 বার পঠিত
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহেসোমবার ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে।