বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা-দিল্লির যৌথভাবে মৈত্রী দিবস পালন

অনলাইন নিউজ পোর্টাল 05 ডিসেম্বর 2021, 07:07 বিকাল 265 বার পঠিত
ঢাকা-দিল্লির যৌথভাবে মৈত্রী দিবস পালন

১৯৭১ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। দিনটিকে মাথায় রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে দুই দেশ একসঙ্গে মৈত্রী দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

উৎসবের অংশ হিসেবে দিল্লী ও ঢাকা বাদে ১৮টি দেশে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করবে দুই দেশ। দেশগুলোর মধ্যে রয়েছে— অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ মিশন এবং ঢাকায় ভারতের মিশন আলাদাভাবে এ দিবসটি উদযাপন করবে।

বেশিরভাগ দেশে ৬ ডিসেম্বর এ উৎসব উদযাপন করা হবে, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কোনো দেশে অনুষ্ঠান আয়োজনে নিয়ন্ত্রণ আরোপ করা হলে সেটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।