শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ সিম ব্যবহারকারী  

মোহাম্মদ খাইরুল আমিন 01 মে 2022, 04:53 দুপুর 393 বার পঠিত
ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ সিম ব্যবহারকারী  

গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা ছেড়ে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। আজ রোববার পর্যন্ত ৭৩ লাখ সিম গেছে ঢাকার বাইরে গেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে ফেসবুকে এই স্ট্যাটাস দেন মন্ত্রী। সেখানে জানান, ২৯ ও ৩০ এপ্রিলের আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটররা তেমন তথ্য দিয়েছে। সে হিসাবে চার দিনে ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

শেষ দুদিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের একটি পরিসংখ্যানের ছবিও পোস্টের সঙ্গে দিয়েছেন  টেলিযোগাযোগমন্ত্রী।

সেই পরিসংখ্যানে ঢাকা ছাড়ার তালিকায় এগিয়ে গ্রামীণফোনের সিম। প্রথম দিনে ৮ লাখ ৩৩ হাজার ২২৩টি, গতকাল ১০ লাখ ২৮ হাজার ৯১৩টি সিম বাইরে গেছে। এরপর রবি অজিয়াটার যথাক্রমে ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ এবং ৬ লাখ ৮০ হাজার ৬৯৫টি সিম ঢাকা ছেড়েছে। 

গতকাল বাংলালিংকের ৬ লাখ ১ হাজার ৪৫০টি সিম এবং তার আগের দিন ৫ লাখ ২৩ হাজার ২৮২টি সিম ঢাকা ছেড়েছে। সবচেয়ে কম ঢাকা ছেড়েছে টেলিটকের সিম। ২৯ এপ্রিল ৮০ হাজার ৮৪০ এবং ৩০ এপ্রিল ৬৫ হাজার ১৬৮টি সিম ঢাকার বাইরে গেছে। 

মন্ত্রীর পোস্টে একজনের মন্তব্য একজনের তো একাধিক সিম থাকে। ওই মন্তব্যের জবাবে মোস্তাফা জব্বার লিখেছেন, ‘এ জন্যই আমরা সিমের হিসাব করেছি মানুষের না। তবে এর সাথে সিম ছাড়া লোকও তো ঢাকা ছেড়েছে। পরিবারের শিশু ও অন্য অনেকেই সিম নিবন্ধন করতে পারে না। সিমের জন্য তো এনআইডি লাগে।’