ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 আগস্ট 2026, 02:00 দুপুর
•
47 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) বিকেলে হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে এ সংঘর্ষ বাঁধে।
শনিবার হলের অভ্যন্তরে সমকামিতার অভিযোগে ঘটনার পর গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল ভবনের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ বাঁধে।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।