শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘ডেভিল হান্টের’ সপ্তম দিনে গ্রেপ্তার ৪৭৭

মোহাম্মদ খাইরুল আমিন 15 ফেব্রুয়ারি 2025, 08:50 রাত 90 বার পঠিত
‘ডেভিল হান্টের’ সপ্তম দিনে গ্রেপ্তার ৪৭৭

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’র সপ্তম দিন শুক্রবার ৪৭৭ জন গ্রেপ্তার হয়েছেন; সেইসঙ্গে অন্যান্য মামলায় ও পরোয়ানায় আরও ৮৭০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৪৭জনকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরা হয়।

এ নিয়ে ডেভিল হান্টে এ পর্যন্ত ৩ হাজার ৯৩ জন গ্রেপ্তার হলেন। এর আগে ষষ্ঠ দিনে গ্রেপ্তার করা হয় ৫০৯ জনকে। তার আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ পঞ্চম দিনে ডেভিল হান্টে ৫৬৬ জন ও চতুর্থ দিনে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ ঘণ্টায় অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, রামদা, হাতুড়ি উদ্ধারের তথ্যও দিয়েছে পুলিশ।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর গেল ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।