বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশজুড়ে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি মানুষ

মোহাম্মদ খাইরুল আমিন 02 আগস্ট 2022, 09:48 সকাল 478 বার পঠিত
দেশজুড়ে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি মানুষ

দেশজুড়ে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন প্রায় চার কোটি মানুষ। গত (১ আগস্ট) একদিনেই সারাদেশে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৭ লাখ ১৪ হাজার ৭৪ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৫ লাখ ৫৬ হাজার ১০০ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জন।

অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৯৮৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।