বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, চলছে শৈত্যপ্রবাহ

মোহাম্মদ খাইরুল আমিন 12 জানুয়ারী 2023, 11:37 দুপুর 413 বার পঠিত
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, চলছে শৈত্যপ্রবাহ

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যোবেক্ষক মো.রোকনুজ্জামান বলেন,পঞ্চগড়ে গত বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরো কমেছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল ও ঘনকুয়াশায় তাপমাত্রা কমে গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।