দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে ভর্তি হয়েছেন ৭২ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
19 নভেম্বর 2021, 06:23 বিকাল
•
343 বার পঠিত
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২০১ জনে এবং মারা গেছেন মোট ৯৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৭০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ জন।
এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৯ জনের মধ্যে চলতি মাসে ৮ জন মারা গেছেন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।