বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের ৩০টি শহরে চালু হচ্ছে ভিডিও ডাক্তার বুথ

অনলাইন নিউজ পোর্টাল 15 সেপ্টেম্বর 2021, 07:09 বিকাল 257 বার পঠিত
দেশের ৩০টি শহরে চালু হচ্ছে ভিডিও ডাক্তার বুথ

ডিজিটাল হেলথকেয়ার সলিউশান্সের (ডিএইচ) ব্র্যান্ড এবং স্বাস্থ্যখাতে ডিজিটাল সেবাদানে অগ্রণী প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটাল গ্রামীণ অঞ্চলে চালু করছে ৩০টি বিশেষজ্ঞ ডাক্তার বুথ। যার মাধ্যমে এসব এলাকার মানুষ এখন খুব সহজেই তাদের স্থানীয় ডিজিটাল হেলথ সেন্টার (ডায়াগনোস্টিক/ফার্মেসি/ক্লিনিক) থেকে ভিডিও কলের মাধ্যমে ঢাকার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন। উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

মেডিসিন, স্ত্রীরোগ, ত্বক, শিশু, হৃদরোগ ও এন্ডোক্রিনোলজি সহ ২০টিরও বেশি বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন এই সেন্টারগুলোতে। স্ত্রী ও শিশুরোগের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিজিটাল হসপিটাল গ্রামে বসবাসকারী নতুন মা, বাবা ও শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারি সেবার মাধ্যমে সহায়তা করতে প্রত্যাশী। এর পাশাপাশি রোগীদের আর কষ্ট করে ঢাকায় এসে চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন হচ্ছে না এবং তাদের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাচ্ছে।
সাধারণত গড়ে একটি পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণসহ যাতায়াত ও থাকতে ৫,৩৩৮ টাকা খরচ হয়। ফলে, বিশেষজ্ঞ ডাক্তারদের রোগীর বাসস্থানের কাছে নিয়ে যাওয়াতে, তাদের চিকিৎসা সেবার খরচও কমে আসছে।