বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২, শনাক্ত ১২৯২

অনলাইন নিউজ পোর্টাল 27 মে 2021, 06:33 বিকাল 796 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২, শনাক্ত ১২৯২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার তার আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।