বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশে একদিনে করোনায় মৃত্যু ১৯জন, শনাক্ত ৪৬৯২ জন

মোহাম্মদ খাইরুল আমিন 14 ফেব্রুয়ারি 2022, 05:29 বিকাল 370 বার পঠিত
দেশে একদিনে করোনায় মৃত্যু ১৯জন, শনাক্ত ৪৬৯২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৩৮ জনে।এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জনে।

এতে বলা হয়, ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয় ৪ হাজার ৬৯২ জন। নমুনা পরীক্ষার হিসাবে গত একদিনে করোনা শনাক্তের হার ১৩. ৫৩ শতাংশ।

এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তখন দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪.৮৫ শতাংশ। আর ঐ সময়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল।এতে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ৮১৯ জনে।