বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২০২৩ সালে মৃত্যু হাজারের কাছাকাছি

মোহাম্মদ খাইরুল আমিন 30 সেপ্টেম্বর 2023, 07:14 বিকাল 345 বার পঠিত
ডেঙ্গুতে ২০২৩ সালে মৃত্যু হাজারের কাছাকাছি

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছে গেল। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন নতুন ডেঙ্গু রোগী।

শেষ একদিনে মারা যাওয়া ১৪ জনকে নিয়ে চলতি ২০২৩ সালে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৯৮৯ জনের মৃত্যু হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বছর দিনে দিনে বাড়তে থাকা এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৭৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৫৮০ জন। 

২০২৩ সালে এখন পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৩ হাজার ৪০৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তির সংখ্যা ৮৩ হাজার ২২২, ঢাকার বাইরে ১ লাখ ২০ হাজার ১৮৪।

হাসপাতাল থেকে মোট ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ২০৪ জন, ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ২৫৪ জন।