চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২৮, ৯ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
11 এপ্রিল 2021, 10:59 দুপুর
•
653 বার পঠিত
চট্টগ্রামে গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ২২৮ জনের শরীরে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩১৯ জন। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এনিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু ৪২৩ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।