চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন রোগী নেই
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুও হয়নি। একই সময়ে কারো শনাক্ত হয়নি। । আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
জানা যায় গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার ০, সোমবার ১, রোববার ০, শনিবার ২, শুক্রবার ০ ও বৃহস্পতিবার ০ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ৯৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫৩৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬৩৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।