বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম নগরে জুতার কারখানায় আগুন

মোহাম্মদ খাইরুল আমিন 08 জুন 2022, 10:16 দুপুর 208 বার পঠিত
চট্টগ্রাম নগরে জুতার কারখানায় আগুন

চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ(৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

এদিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ভোরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।