মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চিলির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন নিউজ পোর্টাল • 14 জুন 2020, 05:24 বিকাল • 263 বার পঠিত
চিলির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন চিলির স্বাস্থ্যমন্ত্রী। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার অভিযোগ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী চিলির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার ‘কঠিন ও মহৎ দায়িত্ব’ পালনের কোনো চেষ্টাই করেননি।

চিলিতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বেশ কিছুদিন থেকে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তার মন্ত্রণালয়েরই বেশ কয়েকজন কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্যপ্রকাশে অনীহা এবং আরো আগে লকডাউনের মতো কড়াকড়ি আরোপ না করায় মন্ত্রীর বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছিল। সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে বরখাস্তই করলেন প্রেসিডেন্ট।