বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

অনলাইন নিউজ পোর্টাল 21 ডিসেম্বর 2020, 10:41 দুপুর 240 বার পঠিত
ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

ছয়টি অভিন্ন নদীর (মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী) পানিবণ্টন বিষয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের সদস্য পর্যায়ের বৈঠক জানুয়ারির ৫-৬ তারিখে অনুষ্ঠিত হতে পারে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ৬টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হয়। দুই নেতাই এ বিষয়ে দ্রুত দরকষাকষি শেষ করার তাগিদ দেন।

উল্লেখ্য, নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে।

অন্যদিকে গঙ্গা পানিচুক্তি ১৯৯৬ সালে সই হয়। চুক্তির একটি ধারা অনুযায়ী পানিবণ্টনের তথ্য-উপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে, যা একটি রুটিন বিষয়। 

এছাড়া ১০ জেলার ১৫টি অভিন্ন নদী বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেয়া হবে।