চীনের লোহা খনিতে পানিতে ডুবে ১৩ শ্রমিক নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
17 জুন 2021, 06:03 বিকাল
•
570 বার পঠিত
চীনের শানজি প্রদেশের এক লোহা খনিতে পানিতে ডুবে নিহত হয়েছেন ১৩ শ্রমিক। এ ঘটনায় এখনো আটকে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার খনিতে বন্যা দেখা দেয়। এসময় ১৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়ে। খনির থেকে বের হওয়ার যে কয়টি রাস্তা আছে তার সব পানিতে ডুবে আছে।
জানা গেছে, উদ্ধারকারীরা শ্রমিকদের মরদেহ উদ্ধার করার পাশাপাশি ব্যাপক সংখ্যক ফিউজ, ডেটোনেটরস এবং বিস্ফোরক পেয়েছে। এসব দব্য নিষ্ক্রিয় করার জন্য বিশেষ দল পাঠানো হয়েছে।
গত বুধবার থেকেই ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।