বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৪ জন গ্রেপ্তার 

মোহাম্মদ খাইরুল আমিন 23 জুলাই 2022, 10:57 দুপুর 386 বার পঠিত
চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ৪ জন গ্রেপ্তার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচিত যৌন নিপীড়নের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। 

তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। তাদের যাচাই-বাছাই চলছে।’’

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে এদের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার ‘হোতা’ রয়েছেন।

আজ দুপুরে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত জানানো হবে। 

প্রসঙ্গত, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফিরছিলেন এক ছাত্রী ও তার বন্ধু। তাদের আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে পাঁচজন। অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছে।