চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যা
আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
চার দিনব্যাপী এ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে। অন্যদিকে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
আলোচ্য বিষয়সমূহ:
১। সীমান্ত হত্যা ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো/সীমান্ত হত্যা/আহত/ আটক/অপহরণ রোধ
২। মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ
৩। ভারতীয় সীমান্ত দিয়ে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধ
৪। সীমান্তের ১৫০ গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ
৫। আখাউড়া-আগরতলা সীমান্তের চারটি খালের বর্জ্য পানি পরিশোধন ব্যবস্থা স্থাপন
৬। জকিগঞ্জের কুশিয়ারা নদীর সাথে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ
৭। সীমান্তে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য ক্যাম্প ও কার্যক্রম নিয়ে তথ্য বিনিময়
৮। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) কার্যকর বাস্তবায়ন
সম্মেলনের মাধ্যমে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। ২০ ফেব্রুয়ারি সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবে।