বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চালের ট্রাকে মিলল দেড় কেজি হেরোইন 

মোহাম্মদ খাইরুল আমিন 31 মে 2022, 07:47 বিকাল 451 বার পঠিত
চালের ট্রাকে মিলল দেড় কেজি হেরোইন 

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে চাল বোঝাই একটি  ট্রাক থেকে ১ কেজি ৪২০ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারী চক্রের দু' সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা  হলেন,  মো. মাউল আলী (৩২) ও মো. আব্দুল হাকিম (৪০)। তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার  র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি  মো. ফজলুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-২ এর একটি দল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার নিলক্ষেত মোড়ে চেকপোষ্টে সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা। 

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থকে দু’টি মোবাইল ফোন এবং নগদ পাচঁ হাজার টাকা উদ্ধার করা হয়।  এই চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।