ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা তীরবর্তী জনসাধারণের মানবন্ধন
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 06:39 বিকাল
•
862 বার পঠিত
চলতি বছরের জুনে কাজ শেষ হবার কথা থাকলেও দুই বছরে মাত্র দুইশ’ মিটার এলাকায় কাজ হয়েছে। আসন্ন বর্ষায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গণকবর ও এলাকার আবাদি জমি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার ফুলছড়িবাসী।
সোমবার (৩১ মে) দুপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে এক মানববন্ধনে এলাকার মানুষ অভিযোগ করেন, গাইবান্ধার ফুলছড়ির গণকবর হতে বরমতাইড় মসজিদ পর্যন্ত ৭শ’ মিটার নদী ভাঙন প্রতিরোধ কাজে ব্যাপক কারচুপি ও অনিয়ম-দুনীতি চলছে। গেল দুই বছরে কাজ হয়েছে মাত্র দুইশ মিটার। সেখানেও করা হয় ব্যাপক অনিয়ম-দুর্নীতি।