বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরগুনার হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

মোহাম্মদ খাইরুল আমিন 30 মে 2022, 09:55 সকাল 197 বার পঠিত
বরগুনার হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

বরগুনার রিফাত হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ(৩০ মে) মিন্নির জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 গত ১৯ জানুয়ারি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে আপিল করেন।

নিজের স্বামীকে খুনের পরিকল্পনার দায়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আয়েশা সিদ্দিকা মিন্নিকে ফাঁসির আদেশ দেন বরগুনা জেলা ও দায়রা আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়। এরপর ওই বছরের ২৯ অক্টোবর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৪), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (২০), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৩), মো. হাসান (২০) এবং আয়েশা সিদ্দিকা মিন্নি (২০)।