বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া স্কুল খোলার একদিন আগে ধসে পড়ল ছাদ

অনলাইন নিউজ পোর্টাল 11 সেপ্টেম্বর 2021, 04:10 দুপুর 157 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া  স্কুল খোলার একদিন আগে ধসে পড়ল ছাদ

ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে মডেল সরকারি প্রাধমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের চিলেকোঠা ছাদ হঠাৎ করে শুক্রবার রাতে তিনতলা ভবনের চিলেকোঠার ছাদের একাংশ হেলে পড়ে। শনিবার সকালে ছাদের সম্পূর্ণ অংশটি ভেঙে যায়।
 
 এদিকে ঠিকাদারের লোকজন সকাল থেকেই তড়িঘড়ি করে ধসে পড়ার নির্মাণসামগ্রী সরাতে দেখা যায়।

তবে স্কুলের প্রধান শিক্ষক অতিজ কুমার দাসের  অভিযোগ, স্কুল ও উপজেলা প্রকৌশলের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করা হয়েছে। এ নিয়ে  মৌখিকভাবে উপজেলা প্রকৌশলীকে অভিযোগও দেয়া হয়। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন প্রকৌশলী সাইফুল ইসলাম।  

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে নাসিরনগর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। এতে স্কুলটি নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। জমির-জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, ঠিকাদার কাজের শুরু থেকেই কাজ নিয়ে তালবাহানা করে আসছিল। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও ঠিকাদার দেয়নি। স্কুল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছিল।

বিমল দাস নামে একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, আগামী রোববার স্কুল খুলছে। হঠাৎ করে স্কুলের ছাদ ধসে পড়ার কারণে অনেকেই ঝুঁকি নিয়ে স্কুলে যেতে চাইবে না। তিনি দাবি করেন, ভবনের সম্পূর্ণ কাজ নতুন করে করা হোক।
 
 অবশেষে উপজেলা ইউএনও হালিমা খাতুন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারকে বলা হয়েছে ছাদটি ভেঙে নতুনভাবে করার।