বোমা হামলায় মালিতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 08:59 রাত
•
286 বার পঠিত
মালিতে বোমা হামলায় জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শান্তিরক্ষী। বুধবার মালির মধ্যাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
বুধবার মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয়। পথিমধ্যে মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আঘাত করে।
এতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হন এবং আরও তিনজন মারাত্মক আহত হন। মালির ওই এলাকাতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।