বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বন্ধ হচ্ছে সকল অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান

অনলাইন নিউজ পোর্টাল 25 অক্টোবর 2021, 08:32 রাত 379 বার পঠিত
বন্ধ হচ্ছে সকল অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান

দীর্ঘ এই করোনা কালে বেশ জমে উঠেছিলো ই-কমার্স বাণিজ্য। মানুষ ঘরবন্দি থাকায় অনলাইনে কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ বোধ করত। সেই সুযোগে মানুষ হুমড়ি খেয়ে পরে অনলাইন বিজনেসে। তৈরী হয় অসংখ্য অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান। 
কিন্তু সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ করা হবে। তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধন না করলে ব্যবসা থেকে ‘আউট’ হয়ে যাবে।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স নিয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। এ নিবন্ধন করতে কোনো খরচ নেই।

এ সময় ই–কমার্সের আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে বলেও জানান টিপু মুনশি। তিনি বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকাগুলো ফেরত দেওয়ার উপায় বের করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরে আসবে।