বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন

অনলাইন নিউজ পোর্টাল 22 নভেম্বর 2020, 04:23 দুপুর 169 বার পঠিত
বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর আনসার ক্যাম্প সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।