শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিয়ে করছেন রেলমন্ত্রী !

অনলাইন নিউজ পোর্টাল 11 জুন 2021, 08:58 সকাল 1,298 বার পঠিত
বিয়ে করছেন রেলমন্ত্রী !

প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার গণমাধ্যমে রেলমন্ত্রী বলেন, সবকিছু চূড়ান্ত হলে তিনিই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। তবে এর মধ্যে বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে বলেও জানান মন্ত্রী।

নূরুল ইসলামের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে।  

৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ই জানুয়ারি পঞ্চগড়ে জন্ম গ্রহণ করেন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন।