বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৫২ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 ফেব্রুয়ারি 2022, 10:23 দুপুর
•
255 বার পঠিত
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ২৭ হাজার ১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ২৮৯ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৪২ জন।
ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন এবং মারা গেছেন ২৬৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন।