বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিনা প্রয়োজনে বাইরে গেলেই কঠোর শাস্তি

অনলাইন নিউজ পোর্টাল 30 জুন 2021, 08:17 সকাল 247 বার পঠিত
বিনা প্রয়োজনে বাইরে গেলেই কঠোর শাস্তি

করোনার সংক্রমণ রোধে আগামী ১ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গতকাল সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।