বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরে হোটেল মালিকের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 30 জানুয়ারী 2021, 02:23 দুপুর 235 বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরে হোটেল মালিকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালিদ হাসান মিলু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

খালিদ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকার আয়নাল হকের ছেলে।

জানা গেছে, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদের একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে খালিদসহ ৪-৫জন সাইনবোর্ড টানাচ্ছিলো। এক পর্যায়ে উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডের সংস্পর্শ লেগে খালিদসহ ৪-৫জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালিদ হাসপাতাল নেওয়ার পথেই মারা যান।

কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মমিন মিয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।