বিদ্রোহী হামলায় পাকিস্তানে তিন সেনা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুলাই 2021, 07:56 বিকাল
•
308 বার পঠিত
পাকিস্তানের সেনা চেকপোস্টে বিদ্রোহী হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। সোমবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুরুতে অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। হামলার সময় তারা ভারি অস্ত্রের ব্যবহার করে। পরে সেনাদের হামলায় এক বিদ্রোহী আহত হয়।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে দেশটিতে বেড়েছে তালেবান হামলা। একই সঙ্গে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের অঞ্চলগুলোতেও হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান।
উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলটি পাকিস্তানের সংখ্যালঘু জাতি অধ্যুষিত। যেখানে প্রায়ই সেনাদের ওপর হামলা চালায় পাকিস্তানি তালেবান।