বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বগুড়ায় বিষাক্ত অ‌্যাল‌কোহল পা‌নে পাঁচজ‌নের মৃত‌্যু

অনলাইন নিউজ পোর্টাল 01 ফেব্রুয়ারি 2021, 01:43 দুপুর 388 বার পঠিত
বগুড়ায় বিষাক্ত অ‌্যাল‌কোহল পা‌নে পাঁচজ‌নের মৃত‌্যু

বগুড়ার পৃথক পৃথক এলাকায় অ‌্যাল‌কোহল পা‌নে পাঁচজ‌নের মৃত‌্যু হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হুমায়ুন ক‌বির।

মৃতরা হ‌লেন পুরান বগুড়া দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের প্রেমনাথ র‌বিদা‌সের ছে‌লে শ্রী সুমন র‌বিদাস ও  একই এলাকার লোকমান আ‌লীর ছে‌লে রমজান মিয়া।

আহতরা হ‌লেন ওই এলাকার রামপ‌তি র‌বিদা‌সের ছে‌লে রামনাথ র‌বিদাস ও প্রেমনাথ র‌বিদাস।

মৃতের ছোট ভাই সুজন রবিদাস জানান, সুমন র‌বিদাস বগুড়ার তিনমাথায় জুতা স‌্যা‌ন্ডেল সেলাই‌য়ের কাজ কর‌তেন। তার ছোট ভাই চঞ্চল র‌বিদা‌সের বি‌য়ে উপল‌ক্ষ্যে সুমন র‌বিদাস  তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাম এবং প্রতি‌বেশি রমজান আরী মি‌লে সন্ধ‌্যার পর তিনমাথা খান হো‌মিও থে‌কে অ‌্যাল‌কোহল কি‌নে পান ক‌রেন। প‌রে রা‌তে তারা অসুস্থ হ‌য়ে পড়‌লে রমজান মিয়া‌কে স্থানীয় ক্লিনি‌কে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ১১টায় তার মৃত‌্যু হয়।

এদিকে, সুমন র‌বিদাস চি‌কিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মারা যান। এছাড়া সুমন রবিদা‌সের বাবা ও চাচা অসুস্থ অবস্থায় মে‌ডি‌কেলে চি‌কিৎসাধীন আ‌ছেন।

বগুড়া সদর থানার ও‌সি হুমায়ুন ক‌বির জানান, কি কার‌ণে তা‌দের মৃত্যু হয়েছে সে বিষয়‌টি নি‌য়ে তদন্ত করা হ‌চ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ক‌রে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

এদিকে, শহরের কালিতলা এলাকায় রোববারে রাতে অ্যালকাহোল পান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন,  কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা গেছেন।